

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের নির্দেশে প্রায় ৯ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায় কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের চকমহরমে মহেন্দ্র রায়ের নার্সারিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধংস করা হয়েছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় আনুষ্ঠানিক ভাবে প্রায় ৯ হাজার চারা ধংস করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।
জানা গেছে, এ জাতীয় গাছগুলো পানির স্তর হ্রাস, মাটির উর্বরতা কমানো এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই সরকার পরিবেশবান্ধব দেশীয় গাছ লাগানোর প্রতি উৎসাহ দিচ্ছে এবং পরিবেশ ক্ষতিকর গাছ রোপণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।
তবে কৃষক যেন ক্ষতিগ্রস্থ না হয় সে কারনে কৃষকের কথা ভেবে প্রতি চারায় পাবে ৪ টাকা করে বিষয়টি কৃষি অধিদপ্তরের সুত্রে জানা গেছে।
