ঢাকা
logo
প্রকাশিত : July 10, 2025

সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই: জেলা প্রশাসক

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই।

জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে, তবেই আমরা পরিবেশ রক্ষা ও গাছ থেকে উপকার পেতে পারি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, কমলগঞ্জ পৌর এলাকার ১৭টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকসেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram