ঢাকা
logo
প্রকাশিত : July 10, 2025

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, কমেছে জিপিএ ৫

শাহাজাদা এমরান, কুমিল্লা: ২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এদিন দুপুর ২ টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হয়। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম।

এর আগে শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের হাতে ফলাফলের বিবরণী শিট তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে এক লাখ ৬ হাজার ৫৮১ জন। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬২০ জন। পাশ করেছে ৬২ হাজার ৮০১ জন। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭০ হাজার ২০৩ জন। পাশ করেছে ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।

এদিকে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান৷ একেবারে কেউই পাশ করেনি এমন প্রতিষ্ঠান একটি ৷ এবছর গণিত বিষয়ে পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৬৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ১ লক্ষ ২০ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ০১ শতাংশ।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম জানান, এবার গণিত বিষয়ে ফলাফল খারাপ করার কারণে এর চাপ সমগ্র ফলাফলের উপর গিয়ে পড়েছে। আমরা স্কুল প্রধানদের সাথে বসে ফলাফল খারাপের কারণগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফে. মো. সাদেকুর রহমান, উপ -সচিব (প্রশাসক) মাসুম মিল্লাত মজুমদার, মাধ্যমিকের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ, উপ-পরিচালক (হিসাব) মো. শাহজাহান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তীবরানী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram