ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৭
logo
প্রকাশিত : জুলাই ১০, ২০২৫

এসএসসি: বরিশাল বোর্ডে কমেছে পাসের হার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বিগত বছরগুলোর তুলনায় এবার স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ দুটোই কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৮ শতাংশে। সেই সাথে জিপিএ-৫ও কমেছে।

পাসের হার এবং জিপিএ-৫ কমায় অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করলেও বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, বিগত বছরগুলোর মতো এবারের পরীক্ষায় অসদুপায়ের কোনো সুযোগ ছিল না। ধারণা করা হচ্ছে, এই কড়াকড়ির কারণে পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

এর আগে বৃহস্পতিবার বেলা ২টার দিকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান রিপোর্ট সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। যার মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। এবং প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। ফলে গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

বিগত বছরগুলোর তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ কম আসার বিষয়ে বরিশাল বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিগত সময়ে পরীক্ষা কেন্দ্রে একজনের খাতা দেখে একাধিক পরীক্ষার্থীকে লিখতে দেখা গেছে। এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগও ছিল। কিন্তু এবার এসএসসি পরীক্ষার আয়োজন ছিল পুরোপুরি ব্যতিক্রম এবং সরকারের তরফ থেকেও এ সংক্রান্তে কঠোর বার্তা দেওয়া হয়েছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram