ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২২
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এই আদেশ দেন।

কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আতাউল্লাহর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নেবেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই রোহিঙ্গা পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ রাতে র‍্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেফতার করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram