ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৪
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৫

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: থেমে থেমে হচ্ছে বৃষ্টি, তাই সড়কের ওপর পলিথিন টাঙিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ’ শিক্ষার্থী। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল-ভোলা সড়কের সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভের সময় সকাল থেকে কয়েক দফায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বর্তমানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি অদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থী ইরান হোসেন জানান, অবরোধ তুলে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram