ঢাকা
logo
প্রকাশিত : July 9, 2025

শৈলকূপায় মাহিন টেলিকমে আগুনে ৪ লক্ষ টাকার ক্ষতি

শৈলকূপা  (ঝিনাইদহ) সংবাদদাতা: বুধবার ভোরে ঝিনাইদহের শৈলকুপা চৌরাস্তা মোড়ে মাহিন টেলিকমে আগুন লেগে চার লক্ষ টাকার ক্ষতি আছে বলে জানা গেছে। 

দোকানের মালিক মিলন জোয়ার্দার জানান, আগুনে তার দোকানের কমপক্ষে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  ধারণা  করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তিনি আরো জানান, দোকানে থাকা  মোবাইল ও মেরামতের যন্ত্রপাতি পুড়ে শেষ হয়ে গেছে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট  দল আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শৈলকূপা ফায়ার সার্ভিসের  প্রধান সঞ্জয় কুমার জানান আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram