ঢাকা
logo
প্রকাশিত : July 9, 2025

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি: নগদ টাকা-স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাচরুখী গ্রামের ব্যবসায়ী ওয়াছি উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত ৩ টার দিকে তার বাড়ীর দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল  বাড়ীতে প্রবেশ করে। পরে বাড়ির কাজের মেয়ে যমুনাকে পুলিশের পোশাক পরিহিত একজন ডেকে নিয়ে বাড়ির মালিক সিরাজুল কে ডেকে উঠান। তার রুমে ঢুকে সিরাজুল ইসলামকে মশারি খুলতে বলেন তখন তিনি পুলিশ মনে করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মশারি খুলে ফেলেন। সাথে সাথে ডাকাত দল রুমে প্রবেশ করে তার স্ত্রী সুফিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত পা বেঁধে ফেলে। ডাকাতদল ছুরি, চাপাতি, সাবল সহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মুখ বাধা ছিলো। তাদের বয়স অনুমান ২৫-৩০ বছরের মধ্যে হবে। ডাকাতি কালে ডাকাতদল বিভিন্ন এলাকার অঞ্চলিক ভাষা কথা বলে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহদি ইসলাম (গ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাত চিহ্নিত করে  গ্রেপ্তার সহ মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram