ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৬
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল, ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে উপজেলার গদাইপুরের মঠবাটি এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনা বাহিনী ও থানা পুলিশের পরিচালিত যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, ৫টি তাজা ককটেল বোমা, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির সরঞ্জমাদি, মাদক সেবনের উপকরণ সামগ্রী, ৩টি মোবাইল ফোন এবং ৩টি এনআইডি কার্ডসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস (৫৫), রসময় বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস (৩০), ও নির্ম্মল চন্দ্র বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাস (৩৮)।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে  ১৮০৮ সালের অস্ত্র নিয়ন্ত্রন আইনের ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram