ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫০
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

ডাকাতের মারধরে বাড়িওয়ালা নিহত

ডেমরা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতি সময়ে মারধর করায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরের দিকে যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ইসমাইল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা জানান,  যাত্রাবাড়ীতে নিজেদের ৫ তলা বাড়ির দোতলায় থাকতেন তার বাবা-মা। ভোরে বাসাটির ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়।  খবর পেয়ে বাবা মা কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram