ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2025

কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচী পালন করে আলু চাষী ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার ( ৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচী পালন করেন তারা। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান-বাহন চলাচল। এসময় দুর্ভোগে পড়ে সড়কে চলা গাড়ির চালক ও যাত্রীরা।   

অবরোধকারীরা জানায়, বাজারে আলুর দাম কম থাকা সত্বেও চলতি মৌসুমে অযৌক্তিক ভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা। 

তারা আরও জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারন করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এবছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সবমিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতিকেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারনের দাবি জানান তারা।

সদরের কাঁঠালবাড়ী এলাকার আলু চাষী হাসু জানান, গত বছর যে বস্তুা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তুা এবার ৪৫০ টাকারও উপর। এমনিতে আলুর দাম কম, আরও যতি হিমাগার ভাড়া এতো বেশি দেই, কিভাবে আমরা কৃষকরা বাঁচবো। 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন জানান, বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে। এছাড়াও তাদেরকে আগামীকাল বুধবার ডাকা হয়েছে, তারা আসলে আবারও বিষয়টি নিয়ে আলাপআলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram