ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৯
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

বাহুবলে টমটম ছিনতাই কালে চালককে হত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে টমটম ছিনতাই করতে গিয়ে কাসেম (২৫) নামে এক টমটম চালককে হত্যা করেছে একদল ছিনতাইকারী। 

পুলিশ মঙ্গলবার (৮ জুলাই) সকালে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 

নিহত টমটম চালক কাসেম উপজেলার লামাতাশী গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাসেম জীবিকার তাগিদে টমটম চালাতেন। সোমবার রাত থেকে টমটম সহ চালক কাসেমকে পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার ভাত কাটিয়া স্কুলের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্হলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আসামী সনাক্ত ও গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram