

মানিকগঞ্জ প্রতিনিধি: ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারীরা। আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য সহকারীরা তাদের পেশাগত মর্যাদা, বেতন কাঠামো, স্থায়ীকরণ, নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও উপযুক্ত স্বীকৃতি থেকে তারা বঞ্চিত। তাই দাবি আদায়ে তারা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। প্রয়োজনে জাতীয় পর্যায়ে আন্দোলন গড়ে তোলা হবে।
