ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪০
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

হিমছড়ি সৈকতে চবি’র ৩ শিক্ষার্থী তলিয়ে গেছেন: ১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরের ঢেউয়ে তলিয়ে গেছেন। তাঁদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকিরা এখনো নিখোঁজ।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী। নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (২১)। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা সবাই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সহপাঠীদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন ও আরবি বিভাগের একজন শিক্ষার্থীসহ পাঁচজন বন্ধু মিলে কক্সবাজারের হিমছড়িতে বেড়াতে যান। সেখানে রাতযাপন শেষে মঙ্গলবার ভোরে সৈকতে ঘুরতে যান তাঁরা। এর মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামলে হঠাৎ একটি বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তাঁরা। স্থানীয় জেলেদের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করা হলেও বাকি দুজনের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, হিমছড়ি সমুদ্রসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে নিখোঁজ হন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে আমরা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় চবিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram