ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2025

সিরাজগঞ্জে সড়কে গেল বাবা-ছেলের প্রাণ

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছ্নে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

স্থানীয়রা জানান, পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন জুয়েল খন্দকার ও রাসেল খন্দকার।

পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল মারা যান। আহত হন রাসেল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram