ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2025

রেস্ট হাউসে ওসিকাণ্ড: হাঙ্গামা করা সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারী সঙ্গী নিয়ে অবস্থানকারী ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একইসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’

এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ‘দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার জন্য কোনো ছাড় নেই।’

এর আগে ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা সনি দলবল নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি, বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুর হয়।

এই ঘটনার জেরে ঝিনাইদহের ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram