ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৩
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

ফেইসবুকে মুনাফার প্রলোভন: দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩

ফেইসবুকে মোটা অঙ্কের মুনাফার আশ্বাস দিয়ে বিভিন্নজনের টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাতে ও সোমবার ঢাকার বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।

গ্রেফতার নাইজেরিয়ার দুই নাগরিক হলেন ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। আর বাংলাদেশির নাম সুইটি আক্তার। তাদের কাছে দুটি ল্যাপটপ, ১০টি মোবাইল, একটি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ পাওয়া গেছে।

সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাহিদুল করিম বলেন, এসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করতেন। বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম মানের ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করেছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি প্রতারণার ফাঁদও তৈরি করত।তিনি বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ধরে অনুসন্ধান চালিয়ে চক্রটিতে নাইজেরিয়ার কিছু নাগরিকের জড়িত থাকার বিষয়টি ‘নিশ্চিত’ হওয়া যায়।

র‍্যাব বলছে, চক্রের সদস্যরা মেয়েদের ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ‘ক্যাশ ইন’ ‘ক্যাশ আউটের’ মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্যে থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন। ফেইসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram