

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশসূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে তিতাস থানার এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলাসহ ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছেন। সে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুরের আব্দুর রবের ছেলে। অপরদিকে একই রাতে আরেক অভিযানে মাদকসহ একাধিক মামলার আসামি সেকান্দার আলীকে গ্রেপ্তার করে। সেকান্দার আলী উপজেলার শাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেন ৩ টি মাদক মামলাসহ দেড় বছর সাজা নিয়ে পলাতক ছিলো এবং সেকান্দার আলীর মাদকসহ একাধিক মামলার আসামি ছিলেন। তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
