ঢাকা
logo
প্রকাশিত : July 7, 2025

মোরেলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্ধোধন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন  এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।  সোমবার বেলা ১২টায় সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।

এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাপতি আব্দুর রহিম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আবজাল হোসেন জোমাদ্দার, মতিউর রহমান বাচ্চু, প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমীক দলের সভাপতি মজনু মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী শহিদুল হক বাবুলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram