ঢাকা
logo
প্রকাশিত : July 7, 2025

ভিসা দেওয়ার নামে প্রতারণা: বাঁশখালীর যুবকের সাড়ে ৩লক্ষ টাকা আত্মসাৎ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি ভিসা দেওয়ার প্রলোভনে চট্টগ্রামের বাঁশখালীর এক যুবকের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর এক দম্পতির বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন সম্প্রতি আদালতে দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার বাদী এনামুল হক হৃদয় (২৪) জানান, "সৌদি প্রবাসে থাকাকালে আইয়ুব আলী নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। দুইটি ভিসা বাবদ তার সাথে ৭ লক্ষ টাকা দরদাম হয়। তার স্ত্রীর মাধ্যমে দেশে থেকে একটি ভিসার জন্য ৩ লাখ ৫৮ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর ভিসা না দিয়ে বারবার টালবাহানা শুরু করেন এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।"

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই মো. রিয়াজ উদ্দিন, তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন, "বাদী ও সাক্ষীদের জবানবন্দি, ব্যাংক ও বিকাশ লেনদেনের কাগজপত্র এবং স্থানীয়ভাবে গোপন ও প্রকাশ্য তদন্তে দেখা গেছে, ভিসা দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও কোনো ভিসা পাঠানো হয়নি। বরং বাদীকে প্রতারণা করে তার অর্থ আত্মসাৎ করা হয়েছে।"

তদন্তে আরও উঠে এসেছে, "২০২৪ সালের ৪ মার্চ ডাচ্ বাংলা ব্যাংকের বাঁশখালী শাখায় বিবাদী সেতু আরা'র একাউন্টে নগদ ২ লাখ টাকা জমা দেওয়া হয়। এরপর বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে আরও ৯৮ হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ প্রায় ৬০ হাজার টাকা প্রদান করেন বাদী।"

প্রবাসী অভিযুক্ত আইয়ুব আলীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, "বিবাদী সেতু আরা ও তার স্বামী আইয়ুব আলী প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ।"

এই ঘটনায় সি.আর. মামলা নং- ১৩৪৩/২৪ (বাঁশখালী), ধারা- ৪০৬/৪২০ দঃবিঃ অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং আদালতের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram