ঢাকা
logo
প্রকাশিত : July 7, 2025

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৪

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় গত ৬ জুলাই অভিযানটি পরিচালনা করা হয়।

থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন এর নেতৃত্বে অভিযানে এ সময় সাথে ছিলেন এসআই বিভাস কুমার সাহা, রুবেল চন্দ্র সিংহ এবং এএসআই আনোয়ার হোসেন, লুৎফর রহমান, আকবর মিয়া সিকদার ও আমিনুল হক সজিব।

গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো, আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা। জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম আসামি মো. জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬)। তিনি বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাকে বৈলছড়ি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৩০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মো. শফিক আহমদ (৫২) কে গ্রেফতার করে পুলিশ। কোকদন্ডী এলাকার বাসিন্দা সে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আসতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান তারই একটি অংশ।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram