ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৭
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর মেনে নেব না, দাদাদের বাহাদুরির দিন শেষ হয়েছে: নাহিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক (এনসিপি) মো. নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে বিএসএফের আন্তজার্তিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে। বোমার বিস্ফোরণ ঘটাই। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেব না। অনেককাল হয়েছে। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। সামনের দিনে এসব বন্ধ না করলে লংমার্চের ডাক দেয়া হবে। ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।

আজ রোববার (৬ জুলাই) বেলা দেড় টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে শহরের শান্তি মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমন্বয়ক মোঃ আলাউল হক, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও কেন্দ্রিয় সদস্য আসিফ মোস্তফা জামাল নেহাল।

নাহিদ ইসলাম বলেন, ‘বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। এখনো চাঁপাইনবাবগঞ্জবাসী ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে এই চাঁপাইনবাবগঞ্জের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ তারেক হোসেন ও শহীদ মতিউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার যে সকল সাহসী সন্তানরা আহত হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজসহ যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল।’

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসাইন বলেন, ‘আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম। এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একইভাবে বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে চাঁপাইনবাবগঞ্জবাসীর ভবিষ্যত মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে। তার আগ পর্যন্ত আপনারা চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্যহীনভাবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলুন। জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, শহীদ তারেক হোসেনের বাবা মোঃ আসাদুল ইসলাম, শ্রমিক উইং মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ পথসভায় আলাউল হককে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয় হিসেবে পরিচয় করিয়ে দেন। শেষে জাতীয় নাগরিক পার্টির জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সদস্য সচিব আখতার হোসাইন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram