ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

পলাশে সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট: ২৬ জনের বিরুদ্ধে মামলা, যুবদল নেতা গ্রেফতার

পলাশ- নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার  করা হয়।  রবিবার (৬ জুলাই)  দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে  নদীপথে ২টি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে কারখানার শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন।

কারখানা সূত্রে জানা গেছে , হামলার নেতৃত্ব প্রদানকারী বিল্লাল  হোসেন ও তার সহযোগীরা যুবদল নেতা মনিরের অনুসারী। কিছুদিন আগে যুবদলের সভাপতি মনির উজ্জামান, স্থানীয় যুবদল নেতা বাদল মিয়া ও নজরুল মাস্টার এই কোম্পানির ড্রেজারের কাজ তাদেরকে দেওয়ার দাবী করেন। কিন্তু মালিক পক্ষ নিজেরাই কাজ করার কারণে তাদেরকে নিষেধ  করে দেন। এরপর তারা সেখানে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায়  এই হামলাট ঘটনা ঘটায় বলে তাদের অভিযোগ ।

গত ৩ জুলাই হামলার ঘটনায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানতে চাইলে পলাশ উপজেলার ডাঙ্গা কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির এজিম (প্রশাসন ও বিধিনিয়ন্ত্রণ শাখা) মাহবুবুর রহমান বলেন, "আমাদের ওপর হামলা করে অফিস ভাঙচুর, মারধোর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনা আমাদের ঢাকা অফিসকে জানিয়েছি । এরপর কারখানা  কর্তৃপক্ষ থেকো থানায় মামলা করা হয়।এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মামলার প্রধান আসামি ও  ডাঙ্গা   ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী বলছে, মনির হোসেন স্থানীয়ভাবে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ায় তার বিরুদ্ধে আগে কেউ মুখ খুলতে সাহস পাননি। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা- ভাংচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫/৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায়  একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ।  সেই মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় নরসিংদী সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram