ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দুটি মেশিন জব্দ, ট্রাক্টরকে জরিমানা

মহিনুল ইসলাম সুজন, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় দুই দিনের ব্যবধানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি মেশিন জব্দ ও বালু বহনে জড়িত একটি ট্রাক্টরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়,শনিবার(৫ জুলাই)উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে একটি মেশিন জব্দ করা হয়।অপরদিকে শুক্রবার(৪ জুলাই)শেষ বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় নাউতারা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয় ও বালু পরিবহনে জড়িত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব‍্যব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ফারজানা আখতার।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram