ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

বিচার, সংস্কার তারপরেই নির্বাচন : গোদাগাড়ীতে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম নাহিদ, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ আরও এনসিপির যোদ্ধাগন রাজশাহীর  গোদাগাড়ী উপজেলা সদরের পাঁচ মাথার মোড় গোলচত্বরে রবিবার বিকালে এসে উপস্থিত হন। নেতারা উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী করতালি, ফুলের শুভেচ্ছা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন এবং নাহিদ ইসলাম বলেন,  “গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে গোদাগাড়ীতে এসেছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারাজীবনের।”

নাহিদ ইসলাম আরও  বলেন, ‘আমরা ঢাকায় বৈষম্যবিরোধী  সমাবেশ করবো, যেখানে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের ডাক দেওয়া হবে। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি।’

‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে।’

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম—সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও রাজশাহী উপেক্ষা করা হয়।’

তিনি সরকারপ্রধান শেখ হাসিনাকে ‘কালনাগিনী’ আখ্যায়িত করে বলেন, ‘এই কালনাগিনী দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা ও পঙ্গু করেছে। যতদিন না তার বিচার হয়, আমাদের আন্দোলন চলবে। রংপুরবাসীর দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, ডা. তাসনিম জারা, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram