

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশে ২ হাজার এতিম শিশুর একবেলা খাবারের আয়োজন করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক আবদুস সালাম মামুন।
রবিবার (৬ জুলাই) দুপুরে চন্দনাইশ পৌরসভা এলাকায় নিজ বাসভবনে এ ব্যাতিক্রম ধর্মী এ আয়োজন করেন।
উপজেলার বিভিন্ন এতিমখানার দুই হাজারের অধিক শিশুদের জন্য যাতায়াতের ব্যবস্থাসহ খাবার আয়োজন করা হয়। এসময় উপস্থিত বিভিন্ন পেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
