ঢাকা
logo
প্রকাশিত : July 6, 2025

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি, অপহৃত ব্যক্তি উদ্ধার

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত দলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

আজ রবিবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে—জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। খবর পেয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন ও পুলিশের যৌথ দল অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে গেলে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি ৯ এমএম পিস্তল, ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।

অভিযান শেষে অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram