ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২১
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৫

আড়াইহাজারে মোবাইল চুরির অপবাদে মারধর, শ্রমিকের আত্মহত্যা

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকায়  কারখানার শ্রমিককে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করায় অপমান বোধ থেকে ওই শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত শাহিন একই এলাকার নাইম ও সাহিদা দম্পতির ছেলে।

পুলিশ জানায়, গত ৩ জুলাই ওই এলাকার মালিহা ফুড কোম্পানীর শ্রমিক শাহিন (২০) ওই কারখানার মালিক নুরু মিয়ার ছেলে মনজুরুলের একটি মোবাইল  চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ করে।  কিন্তু ভিকটিম শাহিন চুরির দায় অস্বীকার করে। তাকে চুরির দায় স্বীকার করাতে মঞ্জুর ও তার লোকজন শনিবার রাতে দৈহিক নির্যাতন করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। ওই দিনই রাত অনুমান ১ টার সময় ভিকটিম শাহিন একই এলাকায় তার মামার বাড়ীর নিজ ঘরে ঘুমাতে যায়।সকাল ৬ ঘটিকার সময় তার মামা তাকে অনেক ডাকা ডাকি করার পরও ঘরের দরজার না খোলায় তার মামার সন্দেহ হলে তিনি  ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিকটিম শাহীনকে বাঁশের আড়ার সাথে  ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শাহিন মৃত্যুর পুর্বে তার মোবাইলে একটি ভিডিও রেকর্ডে সে মোবাইল চুরি করে নাই বলে জানিয়ে যায়। সে মারধরের ভয়ে তার কাছে মোবাইল আছে স্বীকার করেছে বলে রেকর্ডে উল্লেখ আছে।

অভিযুক্ত মুন্জূর মারধরের বিষয়টি অস্বীকার করে জানান তার আপন ছোট ভাই মোশারফ মোবাইলটা চুরি করে  শাহিনের কাছে রেখেছিল বলে জানালে মোবাইলটি উদ্ধারের জন্য শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

পরবর্তীতে বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ প্রেরণ করেন। 

আড়াই হাজার থানার ওসি খদকার নাসিরউদ্দিন জানান, আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram