

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, দখল চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।
রোববার দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে মতবিনিময় সভায় জেলা বিএনপির আয়বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, এডভোকেট বাহার উদ্দিন, কাজী কবির, মাহমুদ শাকিল, জেলা যুবদলের সাবেক সভাপতি মনজুরুল আজিম সুমন সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, মিজানুর রহমান, আবুল হাসান নোমান ও সাবেক ছাত্রনেতা এডভোকেট মোহাম্মদ গোলাম রব্বানী।
এ সময় বক্তারা বলেন, সমগ্র জেলায় বিএনপির নাম করে যারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, কিশোর গ্যাং সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও রাষ্ট কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নোয়াখালী জেলা বিএনপি অবিচল কাজ করে যাবে।
