ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৫
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে বাতেন খাঁর মোড়ের একটি চায়ের দোকানের সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণ হয়।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাতে ককটেল বিস্ফোরণ হয়। এসময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, বিকেল থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিল। এরই জের ধরে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram