ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে চাঁনগাজী খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে চাঁনগাজী খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন। এসময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর ও পৌর কর্মকর্তা মোজাম্মেল হোসেন আবির প্রমূখ উপস্থিত ছিলেন।

চলতি বর্ষা মৌসুমে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উক্ত খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবসীর দাবির প্রেক্ষিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এ কর্মসূচি গ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram