ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

বরিশালে ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের বাবুগঞ্জে মাদক কারবারীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল আহত হওয়ার ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় পুলিশকে কোপানোর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কনস্টেবলের নাম মো. ইমরান। এ ঘটনায় তিনিসহ আরও আহত হন সাগর ও শাওন নামে দুজন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাবুগঞ্জ থনার ওসি জহিরুল আলম বলেন, বাবুগঞ্জ থানার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কারবারিদের হামলায় জেলা ডিবির কনস্টেবল আহতের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। ডিবির এস আই গোলাম আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০৩-০৭-২৫।

হামলাকারী সাগরসহ অজ্ঞাত ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়। জানা যায়, বাবুগঞ্জ উপজেলায় মাদক উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের সঙ্গে মারামারিতে কনস্টেবলসহ তিনজন আহত হয়েছে।বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি ও মারামারি হয়। এতে তাদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। মারামারিতে সাগর (২৭) ও শাওন (২৫) গুরুতর জখম হয়েছেন।

পরে মাদক কারবারিরা পালিয়ে যান। এদিকে সন্ধ্যায় আহত তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি অফিস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram