

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁশ দিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রাম ডাঙ্গা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক ওই এলাকার আবদুল মজিদের ছেলে। মৌসুমে বিভিন্ন এলাকায় গিয়ে ধান-চাল ক্রয় এবং শিমুলতলী বাজারে একটি বিপণী বিতান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
ওসি আরও জানান, গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে ফিরেন জাহিদ হাসান। পরে পরিবারের সকলের চোখ আড়াল করে ভোর রাতের দিকে সে বাড়ির একটি ঘরের তীরের সহিত গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সে মাদকাসক্ত এবং একাধিক বিবাহে জড়িত থাকায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
