ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে শেফালী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকায় আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ একটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে আশুগঞ্জ উপজেলার তাল শহর পশ্চিমপাড়া থেকে ৩ কেজি গাজা, ১০ পিচ ইয়াবা, ২ বোতল স্কাপ ও ২টি স্মার্টফোন সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক শেফালী আশুগঞ্জ উপজেলার তাল শহর গ্রামের হাজী বাড়ির মানিক মিয়ার মেয়ে।

এ বিষয়ে আশুগঞ্জ সেনা ক্যাম্পের কর্মকর্তা জানান, আসামি এবং মালামাল সবকিছু আশুগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।  আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram