ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৬
logo
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫

মানিকছড়ি ডিসি পার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্ক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। পার্কের বিভিন্ন স্পট পরিদর্শন শেষে পার্কের সানসেট পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় কমিশনার।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় পরিদর্শনকালে পার্কটিকে পর্যটকবান্ধব করতে পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি পার্কটি ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ পাওয়ায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram