ঢাকা
logo
প্রকাশিত : July 4, 2025

অবহেলিত বাবুগঞ্জ, মুলাদীর উন্নয়ন ও পরিবর্তন করতে চাই: ব্যারিস্টার আসাদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছেন, বরিশালের এত কাছাকাছি হয়েও বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আজও উন্নয়নের দিক থেকে অবহেলিত। যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। অবহেলিত এ দুই উপজেলার উন্নয়ন ও পরিবর্তন করতে চাই।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার, দারোগার হাট সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার আসাদ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর সরদার, বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ বাহাদুর তালুকদার, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, কৃষক দল নেতা গোলাম মোস্তফা, যুবদল নেতা মিজান সরদার, মাধবপাশা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রানা তালুকদার প্রমুখ।

বিএনপির এ নেতা সাংবাদিকদের বলেন, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্মের ভাবনাকে মাথায় নিয়ে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। যে ৩১ দফার মধ্যে বাংলাদেশের মুক্তি কামি মানুষের কথা রয়েছে, কৃষকের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, দিনমজুরের কথা রয়েছে, শিক্ষকের কথা রয়েছে, ছাত্র কথা রয়েছে, রয়েছে সমস্ত আইনজীবীদের কথা। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে ৩১ দফা। সেই ৩১ দফাকে সামনে নিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram