ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫

তিতাসে ২০ মামলার আসামি মাদক সম্রাট সাত্তার গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ২০ মামলার আসামি মাদক সম্রাট সাত্তার (৪২) কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। আটকের সময় তার কাছ থেকে ১'শ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর এলাকার মাওলার পাটক্ষেতের কোনে অবস্থিত নিজের তৈরি ছোট টং ঘরের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর সাত্তার ভূঁইয়া উপজেলার বড় গাজীপুর গ্রামের মৃত খলিল ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০টি মাদকের মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার এএসআই রাজীব কুমার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বড় গাজীপুর চকে পাটক্ষেতের কোনে অবস্থিত ছোট টং ঘর থেকে ১'শ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সাত্তারকে আটক করা হয়।

বিষটি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, ‘সাত্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram