ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫

দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্ক, অভিযুক্ত আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ কলেজ শিক্ষার্থী নিজেই। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। আটককৃতের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

ভুক্তভোগী উপজেলার বহেরা গ্রামের সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যার দায়ের করা দেবহাটা থানার মামলার এজাহার মতে জানা গেছে, বিবাদী জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। উক্ত বিবাদীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে। গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতোমধ্যে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ইং ০৭/০৪/২০২৫ তারিখে উক্ত বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গত ইং ২৯/০৬/২৫ তারিখ সকাল অনুমান ১১ টার সময় উক্ত স্থানে পুনরায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক করার সময় তার ইচ্ছার বিরুদ্ধে আবারও ভিডিও চিত্র ধারণ করে। বাদী বিবাদীকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং সে যদি কাউকে কিছু বলে তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানাই এবং তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করে। যার দেবহাটা থানার মামলা নং-০৪, তাং- ০৩/০৭/২৫ ইং।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা ও আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram