

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর এলাকার বিপিনপুর গ্রামের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাতটার সময় মহিপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ওই ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। তাঁর গায়ে জামা এবং লুঙ্গি পড়া ছিল। এখন কীভাবে মারা গেছে, তা আমরা জানার চেষ্টা করছি। তাছাড়া মৃতের পরিচয় সনাক্ত করারও কাজ চলছে।
তিনি আরও বলেন, পুলিশের সিআইডি এবং পিবিআই ইউনিটকেও জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে মৃতের পরিচয় পাওয়া গেলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর তা না হলে আমরা মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নিব।
