ঢাকা
logo
প্রকাশিত : July 3, 2025

জয়পুরহাটে সরকারি গাড়ী নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের শশুরবাড়ী সফর

জয়পুরহাট প্রতিনিধি: সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের বিরুদ্ধে।

সরেজমিনে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকালে জয়পুরহাট ১১-০০২৩ নম্বর সরকারি গাড়ী নিয়ে পাবনা জেলায় শশুরবাড়িতে যান অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার। এরপর দুপুর ২টায় পাবনা সদর থানার পাশে তার শশুরবাড়িতে পরিবার নিয়ে নেমে যান। সেখান থেকে গাড়ী রাখা হয় পাবনা সার্কিট হাউজে। পরের দিন জেলাজুড়ে গুঞ্জন উঠেছে সরকারি গাড়ী পাবনায় শশুরবাড়ি। এ বিষয়ে সাংবাদিকরা খোঁজখবর নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি উজ্জল বাইনের নিকট জানতে চাইলে প্রথমে তিনি তালবাহনা করেন।

এরপর দীর্ঘ সময় পর তিনি বলেন, গাড়িটি সার্ভিসিং এর জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। কোন গ্যারেজে পাঠানো হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি গ্যারেজের নাম বলতে পারেননি, পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানাতে চাইলেও জানাননি। এরপর এ খবর জানাজানি হওয়ার পর দ্রুত ওই গাড়ী জয়পুরহাটে পাঠিয়ে দেন এডিসি।

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মোবাইলে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি তিনি।

বিষয়টি জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী জানান, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে আমার কোন খবর জানা নেই।

বিষয়টি জানতে চাইলে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram