

মানিক ভূঁইয়া, নোয়াখালী: ফ্যাসিস্ট হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শ্রমিকদল ও চৌমুহনী পৌরসভা শ্রমিকদলের উদ্যোগে চৌমুহনী বাজারের প্রধান সড়কে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চৌমুহনীতে জুলাই-আগষ্ট বিপ্লবের বর্ষপূর্তির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, চৌমুহনী পৌরসভা শ্রমিকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, চৌমুহনী পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব মোশাররাফ হোসেন সাগর, শ্রমিকদল নেতা হানিফসহ নেতৃবৃন্দ।

