ঢাকা
logo
প্রকাশিত : July 3, 2025

উখিয়ায় খুন-ডাকাতির মূলহোতা আহমদ শরিফ গ্রেফতার, র‍্যাববের অভিযানে অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে নুরুল আমিন হত্যা ও ডাকাতির ঘটনায় মূলহোতা আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

বুধবার (২ জুলাই) রাতে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি কার্তুজ।

র‍্যাব-১৫ জানিয়েছে, গেল ২৩ জুন রাতে কুখ্যাত ডাকাত আহমদ শরিফের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল উখিয়ার নিদানিয়ায় নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে হামলা চালায়।

ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে। ডাকাত শরিফকে চিনে ফেলায় নুরুল আমিনকে বগলে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে আহমদ শরিফসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আহমদ শরিফ পূর্বেও ভিকটিমের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিল। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram