ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৪
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

কুমিল্লায় নারীকে ধর্ষণের ঘটনায় চার যুবক ৩ দিনের রিমান্ডে

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তারকৃত চার যুবকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান।

রিমান্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ওই গ্রামের এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে চারজন ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা অপর মামলায় অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram