ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান চালিয়ে বাঁশখালী থানা পুলিশ ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছি। মাদক পরিবহন ও ব্যবসা দমনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত শেখ সাইফুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram