ঢাকা
logo
প্রকাশিত : July 3, 2025

মোরেলগঞ্জে শ্মশানের জমি দখল করে বিক্রির অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে সেরেস্তাদারবাড়ী এলাকায় শ্মশানের জমি জবরদখল করে বিক্রির অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ, প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে স্থানীয় কাজল কান্তি সাহা সহ গ্রামবাসীরা গণস্বাক্ষরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০/৭০ বছর ধরে সেরেস্তাদারবাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মৃত ব্যক্তির সৎকারের জন্য প্রায় ৩ শতক জমির ওপরে এ শ্মশানের কার্যক্রম চলে আসছে যা পরবর্তীতে সার্বজনীন শ্মশানে রুপান্তিত হয়। সম্প্রতি এলাকার প্রভাবশালী সাবরেজিষ্টি অফিসের অবসরপ্রাপ্ত করণীক কুবের চন্দ্র হালদার শ্মশানের ওই জমি এবং সরকারি খাস সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে দখল নিয়ে সেখানে রাতারাতি ঘর তুলে পরবর্তীতে তা বিক্রি করে দেয়। স্থানীয়দের দাবি বেদখলকৃত শ্মশানের উক্ত জমি উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর বাদী জানান।

প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কর্মর্কার, সুমন মালি, সঞ্জিব পোদ্দার, জয়দেব রায়, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিমা বেগম, খোকন শিকদার, আশুতোষ শীলসহ অনেকে।

এ বিষয়ে কুবের চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ১৯৯৫ সালে তার স্ত্রী সুনাতা রানী হালদারের নামে ২৬ শতক জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন ও খাজনা দিয়ে আসছেন। তিনি কোন শ্মশানের জমি দখল করেননি।

এ সর্ম্পকে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেন, সেরেস্তাদারবাড়ী এলাকার শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সার্ভেয়ারকে নোটিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram