ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৭
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির ঝাড়ু মিছিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজার থেকে শুরু হয়ে ঝাড়ু মিছিলটি পেকুয়া চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ঝাড়ু হাতে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছান, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হায়দার, জেড় এম মুসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহছান উল্লাহ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হারুনর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোছাইনসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, জাফর আলম রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে চকরিয়া পেকুয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে চকরিয়া পেকুয়ায় অনেক বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে। শত শত মিথ্যা গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, জাফর আলমকে পেকুয়া থানায় রিমান্ডে আনা হয়েছে, কিন্তু রিমান্ডে এনে তাকে জামাই আদর করলে একদিন পেকুয়া থানা প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।

উল্লেখ্য, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইনের করা মামলায় জাফর আলমের ৩ দিনেরসহ পৃথক আরো দুটি মামলায় গতকাল তাকে পেকুয়া থানায় ৭ দিনের রিমান্ডে আনা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram