ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৬
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এসময় তিনটির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা একই পরিবারের সদস্য। আমরা ঘটনা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram