ঢাকা
logo
প্রকাশিত : July 2, 2025

কাজিপুরের দুর্গম চরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরে পাঁচ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায়। এই ঘটনায় আজ বুধবার (২ জুলাই) কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলে পা ধুতে যায়। এসময় প্রতিবেশী শামছুল হক (৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন গলির মধ্যে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি ব্যথা পেয়ে কাতরে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে শামছুল হক। এরপর মা তাকে গোসল করাতে গেলে শিশুটি তখন শরীরে ব্যথার কথা জানায় এবং ব্যথা পাবার ঘটনা বলে দেয়। এদিকে এই ঘটনার পর থেকে শামছুল বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিকেলে থানায় এজাহার দায়ের হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram