ঢাকা
logo
প্রকাশিত : July 2, 2025

নড়াইলে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে তার উপর হামলার ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় উক্ত স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা করে। ওই রাতেই তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সরেজমিন জানা যায়, উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ শেষে প্রতিথযশা সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে ত্রিমোহনা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলাব্যাপী সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু ও সাধারণ সম্পাদক মাসুমার রহমান মাসুম গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক জিহাদুলের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহী এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়, মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram