ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৬
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে ডিএসসিসির সাথে পার্টনার এনজিও'র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নগর ভবনের প্রশাসকের সভাকক্ষে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শাহজাহান মিয়ার সভাপতিত্বে ডিএসসিসির ও পার্টনার এনজিওর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং নিরবিচ্ছিন্ন লেনদেন সুবিধায় ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়।

নগরবাসীর বিশেষত দরিদ্র জনগোষ্ঠীকে উন্নততর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব মোতাবেক ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি নগর মাতৃসদন, ৩১টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ৩১৮টি স্যাটেলাইট কেন্দ্র ও ১৪৩৬ জন জনবলের মাধ্যমে সকল প্রকার প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ প্রকল্পের কার্যক্রম ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হবে।

নগরবাসীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্পটির সাফল্যজনক সমাপ্তি পরবর্তীতে ০১ জুলাই ২০২৫ থেকে SHIMANTIK, Association for Prevention of Septic Abortion, Bangladesh (BAPSA), Dhaka Ahsania Mission(DAM), Population Servies and Trainig Center (PSTC), Association for Development Activity of manifold Social Work (ADMS) পার্টনার এনজিওগুলোর মাধ্যমে সেবা পরিচালিত হবে। যেন দ্রুত সময়ের মধ্যে নাগরিকগণের সার্বজনীন প্রাথমিক ও অপরিহার্য স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত হয় ।

এছাড়াও নাগরিকবান্ধব সেবা নিশ্চিতে নগর ভবনের ৭ম তলায় ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়।

উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা(অতি.দা.) ডা.নিশাত পারভীনসহ আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram